1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘূর্ণিঝড় চিত্রাংয়ে মির্জাগঞ্জে কলেজের একাডেমিক ঘর বিধ্বস্ত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ঘূর্ণিঝড় চিত্রাংয়ে মির্জাগঞ্জে কলেজের একাডেমিক ঘর বিধ্বস্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩০১ জন খবরটি পড়েছেন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক একটি টিনশেড ঘর ঘূর্ণিঝড় চিত্রাংয়ের তান্ডবে বিধ্বস্ত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে কলেজের পাঠদান কার্যক্রম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কলেজ কর্তৃপক্ষ জানান, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে ২০০৭ সালে সিডরের পরে একটি ভবন নির্মাণ করা হয়। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কলেজের একাডেমিক ভবন বাড়েনি। তাই পাঠদানে বিভিন্ন সমস্যায় পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। ইতিমধ্যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এরই মধ্যে গত ২৪ তারিখ রাতে ঘূর্ণিঝড় চিত্রাংয়ে কলেজের একটি টিনসেট একাডেমিক ঘর ভেঙে মাটির সাথে মিশে যায়। ফলে পরীক্ষা ও পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মহিলা কলেজের অধ্যক্ষ ড.আব্দুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে যদি কলেজের ভবন নির্মাণ না করা হয় তবে তাদের শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রায় অসম্ভব হয়েই পড়বে। একটি মাত্র ভবনে এখন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত করতে হচ্ছে তাদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল কবির বলেন, মহিলা কলেজের টিনশেড একটি ভবন বিধ্বস্ত হয়েছে বলে কলেজের অধ্যক্ষ লিখিতভাবে জানিয়েছে বিষয়টি দেখে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar