1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রশ্নপত্র তৈরি ও পরিশোধনকারী ৫ জন চিহ্নিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রশ্নপত্র তৈরি ও পরিশোধনকারী ৫ জন চিহ্নিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৯ জন খবরটি পড়েছেন

অভিযুক্তরা সবাই যশোর বোর্ডের

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্রে সাম্প্রদায়িক  বিদ্বেষমূলক প্রশ্নপত্রটি যশোর শিক্ষা বোর্ড থেকে করা হয়েছে। এ ঘটনায় প্রশ্নপত্র তৈরি ও পরিশোধনকারী ৫ জনকে চিহ্নিত করা হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত প্রশ্নপত্র প্রণেতা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল।
অন্য চারজন প্রশ্নপত্র পরিশোধনকারী হলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজ উদ্দিন  শাওন, সাতক্ষীরা সহকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।
তপন কুমার সরকার বলেন, ‘ঢাকা বোর্ডে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বিতর্ক চলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা প্রচেষ্টা চলছিল। অভিযুক্তরা সবাই যশোর বোর্ডের। এই ঘটনায় যশোর বোর্ড থেকে একজন প্রশ্নপত্র প্রণেতা এবং চারজন প্রশ্নপত্র মডারেটর বা পরিশোধনকারী শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘এই ধরনের কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ। শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিবে সংশ্লিষ্ট বোর্ড। যশোর বোর্ডের চেয়ারম্যানকে এই পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুপারিশ করেছি। এসব ক্ষেত্রে শিক্ষাবোর্ডগুলোকে আমরা সুপারিশ করতে পারি। কিন্তু এটা কার্যকর করে শিক্ষামন্ত্রণালয়।’
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা তাতে ঢাকা শিক্ষা বোর্ডের  প্রশ্নপত্রের সৃজনশীল অংশে একটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar