1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবার লাশ বাসায় রেখে পরীক্ষা দিলেন শুভ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাবার লাশ বাসায় রেখে পরীক্ষা দিলেন শুভ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৪৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার মধ্য রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা গেছেন বাবা। এদিকে দুপুরে এইচ এস সি পরীক্ষা। শেষ পর্যন্ত বাবার লাশ বাড়িতে রেখে অশ্রুজল চোখে পরীক্ষা দিলেন শুভ চন্দ্র নামের এক শিক্ষার্থী।পরীক্ষার অংশ নিতে গিয়ে শুভ চন্দ্র এক হাতে চোখ মুছেছেন, অন্য হাতে কলম দিয়ে লিখছেন পরীক্ষার খাতায়। মাঝে মধ্যেই ফুঁপিয়ে কেঁদেও উঠেছেন।

মঙ্গলবার(১৫ নভেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। শুভ’র পারিবারিক খবর শুনে অন্যান্য পরীক্ষার্থী বিস্মিত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গাড়ামোর ইউনিয়নের রাবাইটারী গ্রামে। পরীক্ষার্থীর নাম শুভ চন্দ্র । তার বাবা নাম সুভল চন্দ্র ( ৫০)। তিনি সোমবার মধ্য রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান ।

জানা যায়, মঙ্গলবার বাংলাদেশ কারিগরি (বিএমটি) শিক্ষা বোর্ডের অধীনে সাইফুর রহমান সরকারি কলেজে বিকাল বেলা ব্যবসায় গনিত ও পরিসংখ্যান বিষয় পরীক্ষা অনুষ্ঠিঠত হয়। ওই পরীক্ষা কেন্দ্রের অধিকাংশ শিক্ষার্থীই তাদের অভিভাবককে নিয়ে আসেন পরীক্ষা কেন্দ্রে । দু”চোখে পানি মুছতে মুছতে শুভকে কেন্দ্রে নিয়ে আসেন তার কাকা ভবেশ চন্দ্র । পরীক্ষার্থীর শুভ চন্দ্রের চোখে জল দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ কেউ কান্নার কারণও জানতে চেয়েছেন। এর কিছুক্ষণ পর শুভর বাবা মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীরা তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন। পরে শুভ পরীক্ষা কেন্দ্রের ৫নং কক্ষে পলীক্ষার হলে গিয়ে বসেন। দুইটা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা হলে বসে পরীক্ষা দেন সে। তার রোল নং ২৯৮২৮৩।

শুভর সহপাঠী রফিকুল ইসলাম জানান, শুভ পরীক্ষা দিতে গিয়ে বাবার শোকে পুরো সময়ই কেঁদেছে আর লিখেছে খাতায়। আর এ দৃশ্য দেখে তার সহপাঠী, শিক্ষকরা শোকাহত হয়েছেন।

শুভর কাকা ভবেশ চন্দ্র জানান , সোমবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শুভর বাবা বাড়িতে মৃত্যুবরণ করেন। বাবাকে হারানোর পর ভেঙে পড়লেও কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে আসেন শুভ চন্দ্র। আড়াইটার দিকে শুভর বাবার লাশ পারিবারিক ভাবে দাহন করা হয়েছে বলেও জানান তিনি।

সাইফুর রহমান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো.জাকির হোসেন জানান, পরীক্ষার্থী শুভ চন্দ্রের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। আমরা তাকে সান্তনা দিয়ে পরীক্ষা দিতে উৎসাহ দিয়েছি। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar