1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটা শিক্ষক হবিবার রহমানের ইন্তেকাল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দেবহাটা শিক্ষক হবিবার রহমানের ইন্তেকাল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশান হাইস্কুলের প্রাক্তন শিক্ষক হবিবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত বছর স্ত্রীর মৃত্যু হওয়ায় তিনি তার দেবহাটা উপজেলার নাংলা গ্রামের নিজস্ব বাড়িতে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্যা আত্মীয় স্বজন, প্রাক্তন অনেক গুনী শিক্ষার্থী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানারকম রোগে ভুগছিলেন। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।

একজন গুনী শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকে তার বাড়িতে ছুটে যান প্রিয় শিক্ষককে দেখার জন্য। বুধবার বাদ যোহর শ্রদ্ধেয় শিক্ষক হবিবার রহমানের নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শতবর্ষী গুনী শিক্ষক হবিবার রহমানের নামাযে জানাযায় নলতা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুনছুর আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নফর বিশ্বাস, নাংলা হাইস্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, মাওলানা রুহুল আমিন, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ অনেক শিক্ষকমন্ডলী, সুধীজন, জনপ্রতিনিধিবৃন্দ ও শতশত মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar