1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পা দিয়ে লিখে জিপিএ -৫ পেয়েছে মানিক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

পা দিয়ে লিখে জিপিএ -৫ পেয়েছে মানিক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩২৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দেয়া কুড়িগ্রামের ফুলবাড়ীর সেই মানিক রহমান জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ বিষয়সহ সব বিষয়ে এ প্লাস পেয়েছে সে। তার মোট প্রাপ্ত নম্বর ১২৪২। উপজেলার মধ্যে তারই মোট নম্বর বেশী। তার এ ফলাফলে পরিবার, শিক্ষক ও উপজেলাবাসী অত্যন্ত খুশি।

জন্ম থেকেই মানিক রহমানের দুই হাত নাই। দুই পা থাকলেও একটি লম্বা ও অন্যটি খাটো। পা দিয়ে কলম ধরে পরীক্ষা দিয়ে এ পর্যন্ত এসেছে সে। মানিক এ বছর ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ ফলাফল করে।

মানিক রহমান ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে ওষধ ব্যবসায়ী মিজানুর রহমান ও মা প্রভাষক মরিয়ম বেগমের ছেলে।

মানিক জানায়, তার এ ফল প্রত্যাশিত ছিলো। এ ফলাফলে সে অত্যন্ত খুশি। সে এখন ঢাকা নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে আরো জানায় ভবিষ্যতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়।

মানিকের বাবা মিজানুর রহমান জানান, মানিক লেখাপড়া চালাতে যা করা দরকার তাই করবেন তিনি। তিনি আরো জানান, মানিকের ফলাফলে পরিবারের সবাই খুশি। মানিকের মা মরিয়ম বেগম জানান, আমার দুই ছেলে । মানিক বড়। ছোট ছেলে মাহীম অষ্টম শ্রেণীতে পড়ে। বড় ছেলে মানিক প্রতিবন্ধী এটা আমরা মনে করি না। জন্ম থেকেই তার দুটো হাত না থাকলেও ছোট থেকে আমরা তাকে পাঁ দিয়ে লেখার অভ্যাস করিয়েছি। সমাজে অনেক সুস্থ ও স্বাভাবিক ছেলে-মেয়েদের চেয়েও মানিক পিএসসি ও জেএসসিতে ভাল রেজাল্ট করেছে। এটা আমাদের গর্ব। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সে যেন সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকতে পারে। সে এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে।

ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, শারীরিক প্রতিবন্ধি হওয়ার পরেও মানিক রহমান অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভাল ফলাফল করেছে। এ ফলাফলে বিদ্যালয়ের সবাই খুশি। তিনি আরো জনান, তার প্রাপ্ত মোট নম্বও হচ্ছে ১২৪২। যা উপজেলার মধ্যে সর্বোচ্চ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar