1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের খামার বড়াইবাড়ি স্কুলে এসএসসিতে পরিক্ষার্থী মাত্র দুই,পাশ করেনি কেউ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কুড়িগ্রামের খামার বড়াইবাড়ি স্কুলে এসএসসিতে পরিক্ষার্থী মাত্র দুই,পাশ করেনি কেউ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৯৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান ,কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সদর উপজেলার খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী।

সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ওই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস না করায় অন্যান্য শ্রেণির শিক্ষার্থীসহ অভিভাবকরা হতাশায় পড়েছেন।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্টেশন করেছিলেন চারজন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র দুইজন। বাকি দুইজনের বিয়ে হয়ে গেছে। চরাঞ্চল ও নদী ভাঙন কবলিত এলাকা হওয়ায় এ অঞ্চলে কম বয়সে মেয়েদের বিয়ে আর মাদরাসা শিক্ষার প্রতি অভিভাবকদের আগ্রহের কারণে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর সংকট। একই সঙ্গে ফলাফল আশানুরূপ না হওয়ার কারণ বলে জানিয়েছেন খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে স্থানীয়দের দাবি প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষা কর্মকর্তাদের কোনো তদারকি না হওয়ায় এমন খারাপ ফলাফল হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল হক বলেন, আমার প্রতিষ্ঠান থেকে এবারই প্রথম এসএসসি পরীক্ষায় পাশের সংখ্যা শূন্য। গত বছর এখান থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সাতজনই পাশ করেছে। তবে এবছর আমার বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়া দুজনই ইতিহাসে ফেল করেছে। আশা করছি আগামী বছর আমরা ঘুরে দাড়াতে পারবো।

ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থী মোর্শেদা আক্তার মীম বলেন, খামার বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ইতিহাস বিষয়ে ফেল করেছি। অন্যান্য বিষয়ে ফলাফল মোটামুটি ভালো ছিল। ইতিহাস বিষয়ে শুধু মাত্র অবজেক্টিভে এক নম্বর কম পাওয়ায় ফেল করলাম।

কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল হক বলেন, আপনার দেওয়া তথ্যটি সঠিক। খামার বড়াই বাড়ি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আমরা বিষয়টি দেখবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar