1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইশার হত্যাকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মাইশার হত্যাকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকার শিশু মারুফা জাহান মাইশা(৫) কে ঢাকার রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের নামে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে মাইশা হত্যাকারীদের বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সহ-সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান, সমাজসেবক মাসুম করিম, মর্জিনা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- ‘মাইশা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে’। এ ঘটনায় ডা. আহসান হাবীবসহ জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা না হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কুড়িগ্রামের পৌরসভার ভেলাকোপা এলাকার মোজাফফর হোসেন তার শিশু কন্যা মারুফা জাহান মাইশাকে হাতের আঙুল ঠিক করার জন্য ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. আহসান হাবীবের কাছে যান। তিনি (ডা. আহসান হাবীব) তার নিজস্ব রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশন করতে বলে, তার কথামত সেখানে হাতের অপারেশন করার সময় শিশুটি মারা যায়। পরে শিশুটির পিতা মোজাফফর হোসেনকে হাসপাতাল কর্তৃপক্ষ ধমকিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে মেয়েকে গোসল করার সময় স্থানীয় মহিলারা দেখেন, মেয়ের তলপেটের পুরো অংশ সেলাই করা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar