1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার সুযোগ নেই-রনজিৎ কুমার রায় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার সুযোগ নেই-রনজিৎ কুমার রায়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, আমাদের বড় সম্পদ আমাদের সন্তান। বিশ্বায়নের যুগে সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞানসম্মত শিক্ষায় রূপান্তরিত করেছে। মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার সুযোগ নেই। মাদ্রাসা শিক্ষা দিন দিন এগিয়ে যাচ্ছে।

রোববার সকালে যশোরের বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি রনজিৎ আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার। মাদ্রাসা শিক্ষা আগে অনেকটা অবহেলিত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার এই শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলেই সব ধরণের উন্নয়ন সম্ভব হয়েছে।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারি, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আনোয়ার সাদাত।

অনুষ্ঠান শেষে দোয়া মহফিলের আয়োজন করা হয়। পরে নবমির্মিত ভবনের উদ্বোধন করেন রনজিৎ কুমার রায় এমপি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar