1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভিন্ন স্তরের মানুষ।

বুধবার জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম, মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাংবাদিক শফি খানসহ অন্যান্যরা। মানববন্ধনে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা সেবা নেয়া রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দরিদ্র পীড়িত এ জেলার ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতি ২০০৬ সালে হাসপাতালটি প্রতিষ্ঠা করে। এরপর থেকে গঠনতান্ত্রিকভাবে হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে প্রায় ১৮ হাজার রেজিস্ট্রেশনকৃত ডায়াবেটিক রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু হাসপাতালটি পরিচালনা করতে স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ গঠনতন্ত্রের বাইরে নতুন কমিটি করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাইকোর্টে রিট করেন। সেখানে বর্তমান কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তার গঠন করা কমিটিকে কেন সুযোগ দেয়া হবে না তার জবাব চাওয়া হয়। এটি হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র বলে জানান বক্তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অবসর প্রাপ্ত মেজর আব্দুস ছালাম জানান, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠিত হয়েছে এবং সে কমিটির মাধ্যমে হাসপাতালটির পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সংসদ সদস্য যে রিট করেছে সে কপি আমরা পেয়েছি এবং গঠনতন্ত্র অনুযায়ী হাইকোর্টেও কারন দর্শানোর জবাব দেয়া হবে। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য যে কমিটির বিরুদ্ধে রিট করেছেন সেই কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে হেরে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত অব্যাহত রেখেছেন। জনপ্রতিনিধি হয়েও যদি জনগণের বিপক্ষে দাড়ায় তাহলেতো জনগণের সেবা হবে না। এ জেলার মানুষের স্বার্থে এসব চক্রান্ত বন্ধের দাবি জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar