1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অভয়নগরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩২৬ জন খবরটি পড়েছেন
যশোরের অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ফ্রি - মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার

অভয়নগর (যশোর) অফিস।
অভয়নগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার( ২৭ ডিসেম্বর) উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করেন দক্ষিণ বঙ্গের স্বনামধন্য চিকিৎসক ও যশোর মেডিকেল কলেজের অবসর প্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাসসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। এদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। এ সময় শতাধিক রোগিকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং একই সাথে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

উপজেলার ভাঙ্গাগেট, মশরহাটি, লক্ষিপুর, মহাকাল, আমডাঙ্গাসহ আশপাশের গ্রাম থেকে বিনা মূল্যে এ চিকিৎসাসেবা নিতে শতাধিক নারী -পুরুষ আসেন । শুধু এদিন নয়, এর আগেও তিনি বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং যশোরসদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar