1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধান মন্ত্রী সম্মতি দিলেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে '২৩-'২৪ সেশনে ভর্তি শুরু হবে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রধান মন্ত্রী সম্মতি দিলেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘২৩-‘২৪ সেশনে ভর্তি শুরু হবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৮১৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কেবল সম্মতি দিলেই ২০২৩-২৪ইং সেশনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়,কুড়িগ্রামবাসীকে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিশেষ উপহার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষনা দেয়ার পর থেকে গত অর্থ বছর এবং চলতি অর্থ বছরে দ্রুততার সহিত যাবতীয় একাডেমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা কারিকুলাম আমেরিকা,অস্ট্রেলিয়া এবং দেশের দক্ষ কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমে সুসম্পন্ন করা হয়। জনবল কাঠামো তৈরী সহ অস্থায়ী ক্যাম্পাস হিসেবে পরিত্যাক্ত কুড়িগ্রাম টেক্সটাইল মিলস্ ক্যাম্পাস ভাড়া হিসেবে নেয়ার কাজও শেষ করা হয়েছে। এছাড়াও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আনুষাঙ্গীক প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড ইতিমধ্যেই সুসম্পন্ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে কথা হয় ভাইস চেঞ্চেলর ডক্টট জাকির হোসেনের সাথে। জানতে চাওয়া হয় চলতি ২০২৩-২৪ইং সেশনের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ হিসেবে ভর্তি করানো যাবে কি না। এমন প্রশ্নের জবাবে ভিসি ড,জাকির হোসেন বলেন,২০২৩-২৪ইং সেশনের শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রনালয়ের ক্লিয়ারেন্স সাপেক্ষে প্রধান মন্ত্রী সম্মতি দিলে আমরা ২০২৩-২৪ইং সেশনে ১ম ব্যাচ ভর্তি করাতে পারবো।

এদিকে কুড়িগ্রামের সকল স্তরের মানুুষ এখন মুখিয়ে আছেন,প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির সদয় সম্মতি জ্ঞাপন করবেন তা জানার জন্য।
বঙ্গ বন্ধু কন্যা বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে কুড়িগ্রামবাসীর বিশেষ আবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar