1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোদলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৪ অভিভাবক সদস্যের পদত্যাগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কোদলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৪ অভিভাবক সদস্যের পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ।
অভয়নগর উপজেলার কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক বিভাগের সদস্য বিদ্যালয়ে নানাবিধ অনিয়ম, কর্মচারী নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া এবং কমিটির সভায় তাদের মতামতকে উপেক্ষা করে একক সিদ্ধান্ত গ্রহণ করার অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার সকালে রেজিস্ট্রি ডাকযোগে বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি বরাবর তারা পদত্যাগপত্র দাখিল করেন।

বর্তমান কমিটিতে থাকা ৫সদস্যের মধ্যে ৪জন পদত্যাগকারী সদস্যরা হলেন, মো. মনিরুল ইসলাম, দীপঙ্কর মল্লিক, তপন কুমার বসু ও রোকেয়া ইসলাম।

পদত্যাগপত্রের অনুলিপি যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, যশোর জেলা শিক্ষা অফিসার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর পাঠানো হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপংকর মহলদার জানান, ম্যানেজিং কমিটির চার সদস্যের পদত্যাগের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাফিল মোড়ল জানান, এখনও পদত্যাগপত্র হাতে পাইনি। বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের বিষয়টি তিনি অস্বীকার করেন।

অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ বা পদত্যাগত্র পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar