1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অনুমতি ছাড়া তিনি স্কুলে যান না ২৩দিন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অনুমতি ছাড়া তিনি স্কুলে যান না ২৩দিন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার বনগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মোবারক হোসেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন ২৩দিন। চলতি মাসের ২৩তারিখ পর্যন্ত তিনি একদিনও স্কুলে যান নাই।

স্কুলের প্রধান শিক্ষক গনেশ সমাজপতি জানান, উক্ত শিক্ষক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় অক্টোবর’২২ মাস থেকে ডিসেম্বর’২২ এই তিন মাস মেডিকেল ছুটি কাটান। এরপর তিনি আর স্কুলে আসছেন না। বিদ্যালয়ে কোন ছুটির আবেদনও করেন নাই তিনি। তার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে তার ক্লাসগুলো নিতে হিমশিম খেতে হচ্ছে অন্যান্য শিক্ষকদের। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই শিক্ষকের বিষয়ে অতি শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও তিনি জানান।

বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষক মোবারক হোসেন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্কুলে যাচ্ছেন না। দু-একদিনের মধ্যে ছুটির আবেদন স্কুলে পাঠিয়ে দেয়া হবে।

বিষয়টি সম্পর্কে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি এইমাত্র জানলেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar