1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে নবী (সা.)কে কটুক্তি করায় স্কুল ঘেরাও সাময়িক বরখাস্ত স্কুল শিক্ষক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে নবী (সা.)কে কটুক্তি করায় স্কুল ঘেরাও সাময়িক বরখাস্ত স্কুল শিক্ষক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩০০ জন খবরটি পড়েছেন

তদন্ত কমিটি গঠন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর (যশোর) প্রতিনিধি ।

যশোরের অভয়নগরে নবীজিকে (সা.) নিয়ে কটুক্তি করায় এলকাবাসী স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে। স্কুল পরিচালনা পর্ষদ নিউটন সরকার নামের ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

রোববার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকের নাম নিউটন সরকার। তিনি উপজেলার দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।

জানাগেছে, রোববার দুপুরে দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শত শত মানষ উপস্থিত হয়ে নবীজীকে (সা.) কটুক্তি করায় ওই শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এখবর জানতে পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অভয়নগর থানার ওসি, স্থানীয় ইউপি চেয়ারম্যান স্কুলে হাজির হয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাথে জরুরী সভায় মিলিত হন।

সভায় পরিচালনা পর্ষদ নবীজীকে (সা.) কটুক্তি করার অভিযোগে কটুক্তিকারী শিক্ষক নিউটন সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করার ঘোষণা দেন। শিক্ষককে সাময়িক বরখাস্ত করায় বিক্ষুদ্ধ জনতা তাদের কর্মসূচী স্থগিত ঘোষণা করে বিদ্যালয় প্রাঙ্গন ত্যাগ করেন।

পরিচালনা পর্ষদের সভাপতি লুৎফর রহমান জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিউটন সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সমায়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর সাময়িকভাবে বহিস্কার হওয়া ওই শিক্ষকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত শিক্ষক নিউটন সরকার নবীজীকে (সা.) কটুক্তির বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ক্লাসে বিজ্ঞান বিষয় সম্পর্কে আলোচনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar