1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধান শিক্ষক, সভাপতি ও বিদোৎসাহি সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যর অভিযোগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

প্রধান শিক্ষক, সভাপতি ও বিদোৎসাহি সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যর অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার জয়ারাবাদ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও বিদ্যুৎসাহী সদস্যের বিরুদ্ধে বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারীরা গত মঙ্গলবার (৭ফেব্রুয়ারী ) মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র জমা দিয়েছেন। এছাড়া অভিযোগপত্রের অনুলিপি স্থানীয় জাতীয় সংসদ সদস্য, শিক্ষার উপপরিচালক, যশোরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ম্ধ্যামিক শিক্ষা অফিসার, নওয়াপাড়া প্রেসক্লাব ও যশোর প্রেসক্লাবে প্রদান করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, জয়ারাবাদ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানা যায়। একই সাথে আরও তিন ব্যক্তির কাছ থেকে নিয়োগের কথা বলে প্রধান শিক্ষক কয়েক লাখ টাকা আত্মসাৎ করার পাঁয়তারাও চালাচ্ছেন।

অবৈধভাবে যাতে নিয়োগ বাণিজ্য না করতে পারে তাই এই নিয়োগ বন্ধ করার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগকারী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যস‚ত্রে জানা যায়, বিদ্যালয়ে প্রধান শিক্ষক ,সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য যোগসাজশে অর্থ লেনদেন, ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে চারটি পদে গোপনে নিয়োগ কার্যক্রম করছেন।

ম্যানেজিং কমিটির একজন অভিভাবক সদস্য অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আমাদের নিয়োগ বোর্ড ও নিয়োগ পরীক্ষার তারিখ সর্ম্পকে কোন কিছুই অবগত করেননি। মিটিং ছাড়াই গোপনে আগে থেকে প্রধান শিক্ষক সভাপতির ভাইয়ের স্ত্রী মৌসুমি ইসলামকে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ও কমিটির বিদ্যুৎসাহী সদস্যের ছেলে প্রান্ত ঠাকুরকে অফিস সহায়ক পদে, সভাপতির বড় ভাইয়ের বডিগার্ড ইমরান হোসেন রিফাতকে নিরাপত্তা কর্মী পদে এবং এক অভিভাবক সদস্যের স্ত্রী প্রীতিলতাকে আয়া পদে নিয়োগ দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এনেছেন। বিষয়টি কেউ যেন না জানে এজন্য রাতের আঁধারে নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার পাঁয়তারা চালাচ্ছেন।

অভিযোগকারী নিলয় বিশ্বাস, শুভংকর অধিকারী, মো. রফিকুল, মো. রবিউল ইসলাম, বিজয় বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, আকাশ, পুর্নিমা সেন জানান, সমপ্রতি কর্মচারী নিয়োগের বিষয়ে কোনো আলোচনা বা মিটিং না করে গোপনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছেন প্রধান শিক্ষক ও সভাপতি। যা সম্প‚র্ণ অবৈধ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহিতোষ বিশ্বাস জানিয়েছেন, নিয়োগ বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে। তাছাড়া এসব পদে ৪০জনের অধিক প্রার্থী আবেদন করেছেন। তাদের মধ্য থেকে মেধা এবং যোগ্যতা অনুযায়ী প্রথম হওয়া প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

নিয়োগ বিষয়ে স্কুল পরিচালনা পর্র্ষদের সভাপতি খালিদ হাসান খান জানান, একটি মহল স্কুল এবং কমিটির ভাবম‚র্তি ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। নিয়োগ কার্যক্রমের জন্য কোনো অর্থের লেনদেন হচ্ছে না বলে তিনি জানান।

অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। শুনেছি নিয়োগ প্রক্রিয়াটি চলমান। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, নিয়োগ বন্ধের একটি আবেদনপত্র পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar