1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
করোনার চলমান টিকা কর্মসূচি ২৮ ফেব্রুয়ারির পর বন্ধ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

করোনার চলমান টিকা কর্মসূচি ২৮ ফেব্রুয়ারির পর বন্ধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ জন খবরটি পড়েছেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারির পর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের কাছে থাকা করোনা টিকাগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান। ডা. সাইদুজ্জামান বলেন, আমাদের হাতে থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ ফাইজারের ভ্যাকসিনে দেয়া হচ্ছে। এই কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেয়া হবে না। 

তবে সিনোফার্মার টিকা আছে জানিয়ে তিনি বলেন, আমাদের হাতে এখনও সিনোফার্মার টিকা রয়েছে। এটি প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হচ্ছে। আর প্রথম ও দ্বিতীয় বুস্টারের দুই ডোজ টিকা ফাইজারের মাধ্যমে দেয়া হচ্ছে। এ অবস্থায় ফাইজারের মেয়াদ শেষ হওয়ায় ওইগুলো বন্ধ থাকবে। তবে সিনোফার্মারগুলো চালু থাকবে। আর যারা প্রথম ও দ্বিতীয় ডোজ ফাইজারের নিতে চায় তাদেরকেও অপেক্ষা করতে হবে।

তবে বিশেষ কারণ ছাড়া শিশু ব্যতিত প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ থাকায়, এর মাধ্যমে কার্যত টিকা কার্যক্রম সাময়িক বন্ধ থাকছে বলেও জানান তিনি। সাইদুজ্জামান বলেন, টিকার মেয়াদ শেষ হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নতুন করে টিকা আনার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই সেটা আমাদের হাতে এসে পৌঁছাবে। নতুন টিকাগুলো ফাইজারের। তা ইতোমধ্যে বাংলাদেশের পথে রয়েছে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar