1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার গাইদঘাটে ডা. নিকুঞ্জ বিহারীর ফ্রি মেডিকেল ক্যাম্প - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ার গাইদঘাটে ডা. নিকুঞ্জ বিহারীর ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৯ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাঘারপাড়ার গাইদঘাটে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ কার্যক্রমের আয়োজন করেন দক্ষিণবঙ্গের স্বনামধন্য চিকিৎসক ও যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। এদিন বিকেলে সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন তিনি। একই সাথে রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

এর আগে বিকেল ৩টায় এ উপলক্ষে স্থানীয় বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ডল সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বিশ্বাস, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি মতিউর রহমানসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃদ।

ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, ‘সামাজিক দায়দ্ধতা থেকেই প্রতন্ত অঞ্চলের মানুষের সেবা করে চলেছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন এলাকার মানুষের সেবা করে যাব।’

উল্লেখ্য, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার যশোর-৪ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্য নিয়েই নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar