1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় বুটেক্স ছাত্রলীগের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় বুটেক্স ছাত্রলীগের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪২৬ জন খবরটি পড়েছেন

মিনহাজ উল ইসলাম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শীর্ষক এ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগ।

আজ (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রার মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস পদক্ষীন করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এরপরে ছাত্র সংসদের সামনে র‍্যাগিংয়ের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতনতা মূলক সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ছাত্রলীগের এ ধরনের ক্যাম্পেইনকে সাধুবাদ জানিয়েছে ক্যাম্পাসের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বাস ও স্বতস্ফুর্ততার সাথে নবীন শিক্ষার্থীদের যোগ দিতে দেখা যায়।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু বলেন, “ছাত্রলীগের কিছু বিচ্ছিন্ন ঘটনার দায় নিয়ে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত করতে প্রত্যয় ব্যক্ত করছি। পদযাত্রা, লিফলেট বিতরন ও সমাবেশের মাধ্যমে আমরা র‍্যাগিং বিরুপ প্রভাব শিক্ষার্থীদের সচেতন করতে চাচ্ছি। আশাকরি আমাদের এই বুটেক্সকে একটি র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো।

অন্যদিকে বুটেক্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয় বলেন, “আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সুনিশ্চিত করতে কাজ করছি। ক্যাম্পাসে র‍্যাগিং, বুলিং, টিজিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয়, সে বিষয়ে জোর দিচ্ছি। আশাকরি আমারা আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো।”

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও হেনস্থার ঘটনায় ইবি ছাত্রলীগ জড়িত থাকার অভিযোগে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় সংগঠনটি বড় ধরনের ইমেজ সংকটে পড়ে। এরপর থেকে সংগঠনটি নিজেদের ভাবমূর্তি রক্ষায় ইতিবাচক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar