1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান,স্কুলছাত্রীর মুখে ব্লেড মেরে শ্রীঘরে বখাটে যুবক - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান,স্কুলছাত্রীর মুখে ব্লেড মেরে শ্রীঘরে বখাটে যুবক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে এক স্কুল ছাত্রী বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে চিরে দিয়েছে রুহান নামের এক বখাটে যুবক। বুধবার বিকালে নওয়াপাড়ার গরুহাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

ওই রাতেই বখাটে রুহানকে অভয়নগর থানা পুলিশ আটক করেছে।

আহত স্কুল ছাত্রী উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রী। ব্লেড দিয়ে তার মুখ মন্ডলের ডান কানের পাশে ক্ষত করা হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত স্কুল ছাত্রী জানান, সে ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। সে স্কুল ছুটির পর গরুহাটা এলাকায় পৌঁছালে রুহান নামের এক যুবক তাকে দাঁড়াতে বলে প্রেমের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার চুল টেনে ধরে তার মুখে ব্লেড মেরে দৌঁড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা আহত অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে আসে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এ ঘটনায় ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ১০তৎসহ ১৪৩/৩২৩/৩২৬/৫০৬ পেনাল কোডের ধারায় মামলা রুজুর পর নওয়াপাড়া শহরের ড্রাইভারপাড়া এলাকা থেকে হায়দার আলী শেখের ছেলে শেখ রুহানকে (২০) আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। তাছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar