1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন এস.এম জগলুল হায়দার এমপি - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন এস.এম জগলুল হায়দার এমপি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অন্ধজনে দেহ আলো এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর উদ্যোগ ও বাস্তবায়নে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর যৌথ সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা দপ্তর, উপজেলা যুব উন্নয়ন দপ্তর ও বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (৫ মার্চ ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামনগর প্রাণি সম্পদ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,প্রাণি সম্পদ অফিসার সুব্রত বিশ্বাস, সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, থানার ওসি তদন্ত হাফিজুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও জি.এম আকবর কবীর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সহযোগী প্রোগ্রাম অফিসার রুবিনা পারভীন,সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সাবেক সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর নেতৃত্বে ৫০ জন স্বেচ্ছাসেবী ক্যাম্প সফল করতে সহযোগিতা করেন।

ক্যাম্পে ১৫৭৪ জন রোগী সেবা গ্রহণ করেন। এরমধ্যে ২৪৭ জনকে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনাতে প্রেরণ করেন সংগঠনের সদস্যরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar