1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে শ্যামনগরে মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে শ্যামনগরে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪১৮ জন খবরটি পড়েছেন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষ্যে “ভূগর্ভস্থ পানির অদৃশ্য সমস্যা ও সম্ভাবনাকে দৃশ্যমান করা” সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপকূলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকাল ১০ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায়, উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এর আয়োজনে শ্যামনগর উপকূলীয় অঞ্চল মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেপাড়া গ্রামের গৃহিণীরা সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় গৃহিণীরা পানির কলস নিয়ে বেড়িবাঁধে অবস্থান নেন।

মানববন্ধনে তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।

” উন্নয়নকর্মী ফুয়াদ মাহমুদ বলেন, উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা হিমাদ্রী রাজ হিমু, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদ্দার, হামিদ হোসেন, শুভজীত সরকার প্রমূখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar