1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের নামে মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বাঘারপাড়ায় ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৩৩০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ার ডক্টরস ক্লিনিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলাটি সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে আদালত। সোমবার অভিযোগের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এ আদেশ দিয়েছেন।

গত বৃহস্পতিবার নারিকেলবাড়িয়ার ডক্টরস ক্লিনিকের মালিক ডাক্তার জামিউল হাসান সেতু বাদী হয়ে এ মামলা করেন।

আসামিরা হলো, এশিয়ান টিভির পরিচয়ধারীর নাসিম রেজা, ইয়াছিন, ইমাম আলী ওরফে বিপ্লব হোসেন, শাওন ও মাইটিভির পরিচয়ধারী আক্তারুজ্জামান মিম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নওয়াজ মো. শহিদী।

মামলার অভিযোগে জানা গেছে, নারিকেল বাড়িয়া বাজারে ডক্টরস ক্লিনিক তৈরি করে জামিউল হাসান সেতু ও তার স্ত্রী ডাক্তার সোনিয়া শারমিন সুনামের সাথে পরিচালনা করে আসছেন। গত ১০ এপ্রিল বিকেলে আসামিরা সাংবাদিক পরিচয়ে ক্লিনিকে প্রবেশ করেন। এ সময় তারা ভিডিও ক্যামেরা অন করে রোগীদের ছবি ধারণ করে ভিতিকর পরিবেশ সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা নিজেদের প্রেসক্লাব যশোরের সদস্য ও এশিয়ান টিভি এবং মাইটিভির পরিচয় দিয়ে ক্লিনিকে বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা বলে এলোমেলো প্রশ্ন করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকরায় আসামিরা রোগীদের সাথে বাজে ব্যবহার করে ভিডিও ক্যামেরায় ছবি ধারন করতে থাকেন। এ সময় নিরুপায় হয়ে ডাক্তার জামিউল হাসান সেতু আসামিদের চেম্বারে ডেকে চাঁদার ৫ হাজার টাকা দেন। এ টাকা গ্রহণ করে আসামিরা বাকি ৯৫ হাজার টাকা ১০ দিনের মধ্যে দিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যান। পরে খোঁজখবর নিয়ে আসামিদের নাম ঠিকানা জোগাড় করে গত বৃহস্পতিবার তিনি আদালতে এ মামলা করেছিলেন। বিচারক এদিন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছিলেন। গতকাল এ অভিযোগের শুনানি শেষে বিচারক সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar