1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসএসসি ও সমমানের পরীক্ষা্র ১ম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৪৪৭ জন,বহিষ্কৃত ২০ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

এসএসসি ও সমমানের পরীক্ষা্র ১ম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৪৪৭ জন,বহিষ্কৃত ২০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৬৭ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

রোববার প্রথম দিনে মোট ৩ হাজার ৮১০ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সারা দেশে মোট ১৮ লাভ ৬২ হাজার ৬৯ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৪৪৭ জন। স্কুলে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরিতে বাংলা-২ পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টায় কেন্দ্রের সার্বিক অবস্থা দেখতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর বাড্ডা হাই স্কুলে কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় পুরো কেন্দ্র ঘুরে দেখেন তিনি। সেই সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবরও নেন মন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। বিভিন্ন সময়ে ভুল প্রশ্ন বিতরণের ঘটনা বিভিন্ন কেন্দ্রে হয়ে থাকে। যাদের মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এ বছর প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। ইতোমধ্যে আমরা প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী মনিটরিং করছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জনের অংশ নেয়ার কথা ছিলো। প্রথম দিনে ১৮ লাখ ৯৩ হাজার ৫১৬ জনের মধ্যে অংশ নিয়েছেন ১৮ লাভ ৬২ হাজার ৬৯ জন। অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ১৭ হাজার ১৯২ জন এসএসসি, ১১ হাজার ৩৮৩ জন দাখিল এবং ২ হাজার ৮৭২ জন ভোকেশনাল।

এদিকে প্রথম দিনে বহিষ্কৃত হয়েছেন ২০ জন। এদের মধ্যে এসএসসিতে ৪ জন, দাখিললে ৫ জন, ভোকেশনালে ১১ জন। এর মথ্যে কুমিল্লা বোর্ডে ১ জন ও বরিশাল বোর্ডের ৩ জন । আগামী মঙ্গলবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে আরবি প্রথম পত্র, ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar