1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে চুরি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে চুরি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৫২১ জন খবরটি পড়েছেন

নাজমুল ইসলাম সবুজ।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৭৫নম্বর উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। সাপ্তাহিক ছুটির মধ্যে (শুক্রবার-শনিবার) এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে অফিস কক্ষে ঢুকে ফ্যান, পানির মটর পাম্পসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, রবিবার (৭মে) সকাল ৯টায় বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ঢুকেই পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এর পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের সিলিং ফ্যান, পানির মোটর পাম্প এবং অফিসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নেই। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। দুদিনের সাপ্তাহিক ছুটির ফাঁকে এই ঘটনাটি ঘটেছে। 

প্রধান শিক্ষক জানান, চুরির ঘটনায় থানায় মামলা করা হবে। কোনো নৈশপ্রহরী না থাকায় বিদ্যালয়েটি রাতে অরক্ষিত থাকে। যে কারণে চুরি হয়েছে। 
শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। 
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বিদ্যালয়ে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar