1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার রায়পুর স্কুল এন্ড কলেজে পুকুর লিজ দেওয়া নিয়ে দুর্ণীতির অভিযোগ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ার রায়পুর স্কুল এন্ড কলেজে পুকুর লিজ দেওয়া নিয়ে দুর্ণীতির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৯০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়ায় রায়পুর স্কুল এন্ড কলেজের দুটি পুকুরে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়েও, পুকুর লিজ না পাওয়ার অভিযোগ উঠেছে।

অধ্যক্ষ তার আপন ভাগ্নেকে পুকুর লীজ দেওয়ার সব আয়োজন চুড়ান্ত করেছেন বলে অভিযোগ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ কামরুজ্জামান।

সবোর্চ্চ দরদাতা মেসার্স ফরহাদ মৎস্য খামারের মালিক ইউনুচ আলী শেখ জানান, রায়পুর স্কুল এন্ড কলেজের দুটি পুকুর ১৪এপ্রিল ২০১৮ সাল হতে ১৩ এপ্রিল ২০২৩ সাল পর্যন্ত মেসার্স ফরহাদ মৎস্য খামার নামে পাঁচ বছরের জন্য চুক্তি বদ্ধ হয়ে মাছ চাষাবাদ করে আসছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১০ মার্চ ২০২৩ তারিখে পরিচালনা পরিষদ দুটি পুকুর পূনরায় পাঁচ বছরের লীজ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ মার্চ ২০২৩ তারিখে তিনি আবারো লীজের জন্য অধ্যক্ষের কার্যালয়ে দরদাতা হিসেবে প্রথম টেন্ডারে অংশগ্রহন করেন। এসময় তিনি (ইউনুচ আলী) সাত লাখ ২৮ হাজার টাকা দর দিয়ে তিনি সবোর্চ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন। কলেজ কতৃপক্ষ আবারো ৩০ মার্চ দ্বিতীয় টেন্ডার আহবান করেন। এ টেন্ডারে কোন দরদাতা অংশ গ্রহন করেননি। ফলে আবারো ১৬ এপ্রিল তৃতীয় টেন্ডার আহবান করেন কতৃপক্ষ। সেখানে ২ মে সিডিউল জমাদানের শেষ দিন ধার্য ছিল। শেষ দিনে অধ্যক্ষের ভাগ্নে পে -অর্ডার ছাড়াই একটি সিডিউল জমা দেন। টেন্ডার কমিটি পে-অর্ডার না থাকায় তার সিডিউল বাতিল করেন।

ইউনুচ আলী শেখ অভিযোগ করে বলেন, তিনি সবোর্চ্চ দরদাতা হিসেবে বিবেচিত হলেও অদৃশ্য কারনে তার নিকট পুকুর লীজ না দিয়ে সিডিউল বাতিল হওয়া অধ্যক্ষের আপন ভাগ্নে নলডাঙ্গা গ্রামের সুমনকে পুকুর লীজ দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

অভিযোগের বিষয়ে রায়পুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন,পুকুরে আশানরুপ দর না উঠায় টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়েছে। পূনরায় টেন্ডার আহবান করা হবে। কাগজপত্র সঠিক না থাকায় সুমনের সিডিউল বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন।

প্রতিষ্ঠানের সভাপতি হাজী জাফর সাংবাদিকদের বলেন, পে-অর্ডার না থাকায় সুমনের সিডিউল বাতিল করা হয়েছে। পূনরায় টেন্ডার আহবান করা হবে। কোন অনিয়ম হলে অধ্যক্ষ দায়ি থাকবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar