1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোটরসাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

মোটরসাইকেল কিনে না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩৯ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।
ইজিবাইক চালক পিতার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে মনের কষ্টে কোমরের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এবছরের এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অংশ নিতে আগ্রহী এক শিক্ষার্থী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতের চাচা সোহেল মোল্যা জানান, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না করে আসছিল তার ভাইপো ইয়াসিন আরাফাত (১৮)। ইয়াসিনের পিতা আনোয়ার হোসেন মোল্যা ইজিবাইক চালিয়ে খুব কষ্টে সংসার চালিয়ে যাচ্ছেন। ছেলের বায়না তাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। গরীব পিতা ছেলেকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মনের কষ্টে দুপুরের পর নিজ বাড়ির ঘরে গিয়ে ডাবার সাথে কোমরের বেল্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ছেলেটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পারিবারিকসূত্রে আরও জানা যায়, ইয়াসিন আরাফাত যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে গত বছরের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করে এবছরের পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছিল।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আত্মহত্যার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা পান। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar