1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসে পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসে পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসের পুরাতন বই নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১১ মে পুরাতন পাঠ্য পুস্তাক বিক্রয় উপকমিটির আহবায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিলাম ডাকের শেষ দিন বুধবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে নিলাম ডাক শুরু হয়। তিনি (অভিযোগকারী)সহ মাসুদ হোসেন ,বাবু শেখ, ইমদাদুল ও কাশেম শিক্ষা অফিসারের কক্ষে নিলামে অংশ নিতে প্রবেশ করলে তাদেরকে বের করে দেওয়া হয়। এসময় শিক্ষা অফিসার তার পছন্দের এক ব্যক্তিকে মোটা অংকের টাকার বিনিময়ে নিলাম পাইয়ে দেন।

অভিযোগকারী আবুল কালাম আজাদ আরো জানান, বাঘারপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষে ২০১৯ সাল হতে ২০২২ সাল পর্যন্ত পুরাতন বই নিলাম প্রকাশ করা হয়। যেখানে ৯ থেকে ১০ টন পুরাতন বই রয়েছে। যার অনুমানিক বাজার মূল্য ৪লাখ টাকা।

পাঠ্য পুস্তাক নিলাম কমিটির সদস্য বাঘারপাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন জানান, আমি নিলাম ডাকের সময় উপস্থিত ছিলাম না। বই তালা বদ্ধ করে রাখা হয়েছে। নিলাম হয়েছে কিনা জানিনা। তিনি শিক্ষা অফিসারকে জানিয়েছেন নির্বাহী অফিসারের লিখিত ছাড়া স্কুলের রুম থেকে বই বের করা হবে না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান বলেন , নিলামে সাত জন অংশ নিয়েছিলো। যারা কুড়ি হাজার টাকা জমা না দিয়ে দিলামে অংশ নিয়েছিলো , তাদের বের করে দেওয়া হয়েছে।
পাঠ্য পুস্তাক নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। নিলাম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পূনরায় বই নিলামে তোলা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar