1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ড. মুহাম্মাদ আব্দুল মান্নান - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ড. মুহাম্মাদ আব্দুল মান্নান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১৩ জন খবরটি পড়েছেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ খুলনা বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মাদ আব্দুল মান্নান।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ এর সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের আয়োজনে ২৭মে শনিবার খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক (মাধ্যমিক) খন্দকার রহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষকগণ, বিভিন্ন জেলা শিক্ষা অফিসার, খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ সহ শ্রেষ্ঠ শিক্ষার্থীরা বৃন্দ।

ড. মুহাম্মাদ আব্দুল মান্নান ২০০২ সালে কাশিমাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন শত বছরের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের মুহাম্মদ আব্দুল মজিদ ও মোছাঃ সায়দুন নেছার চার সন্তানের মধ্যে তিনি ১ম সন্তান। তার স্ত্রী মোছাঃ শরীফা আক্তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি দুই সন্তানের জনক প্রথম সন্তান মোছাঃ নাওশীন‌ জান্নাত উপমা ৮ ম শ্রেণিতে ও ছেলে শরীফ আল জামান ৫ ম শ্রেণিতে অধ্যানরত। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar