1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ফ্রী অক্সিজেন সেবার শুভ উদ্বোধন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ফ্রী অক্সিজেন সেবার শুভ উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৮৭ জন খবরটি পড়েছেন

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ফ্রী অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।

২ জুন শুক্রবার সকাল ১১ টায় উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার জরুরী, মুমূর্ষ, করোনা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবার এই কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অক্সিজেন সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব ডাঃ শেখ আইয়ুব আলী। এ সময় তিনি বলেন, এই ফাউন্ডেশনটি ২০২০ সালে যাত্রা শুরু করে সামাজিক দায়বদ্ধতা থেকে আত্ম মানবতার সেবায় সুনামের সাথে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই ফ্রী অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করা হলো। আশা করি সকলের সহযোগিতায় আমরা এই ফাউন্ডেশনকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাব। আপনারা সকলেই অত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করবেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, অত্র ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ হাফিজ হোসেন সহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ফ্রী অক্সিজেন সেবা পেতে এই মোবাইল ০১৯১১-৭৭৭৯৫২ নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar