1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৮২ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১২ জুন) দুপুর ১টার দিকে মাঝ সখিপুর গ্রামের দ্বিতলা বিশিষ্ট বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত স্কুল ছাত্রী হলো দক্ষিণ পারুলিয়া গ্রামের রওশন আলীর মেয়ে এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় নিহতের পিতা দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়বোন জেসমিন সুলতানা আখির চিৎকার শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে স্কুল ছাত্রী তানজিন সুলতানা জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল তার মরদেহ। পাশেই পড়েছিল জুঁইয়ের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বসার টুল। এসময় জুঁইয়ের ফোনটিতে প্রিন্স নামে এক যুবকের বারবার ফোন দিতেও দেখেন তারা। তবে নিরাপত্তা ও প্রমাণজনিত কারণে কেউ ওই যুবকের ফোন রিসিভ করেননি। পরে তারা দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, জুঁইয়ের বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় বছর খানেক আগে তার মা তাদের রেখে কর্মসংস্থানের জন্য ওমানে যান। এরপর কিছুদিন পারুলিয়াতে মৎস্য ব্যবসায়ী বাবার কাছে থাকলেও গত প্রায় ৭/৮ মাস জুঁই ও তার বড় বোন আখি মাঝ সখিপুরের আমজাদ হোসেন খোকনের ওই ভাড়া বাড়িতে থেকে পড়াশুনা করতেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের। তবে এর পিছনে প্রেম সংক্রান্ত বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সাতক্ষীরা মর্গে প্রেরনের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar