স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র নওয়াপাড়া টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ৬মাস মেয়াদি জানুয়ারি-জুন-২০২২ব্যাচে এ+ প্রাপ্ত ১০০জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার সকালে ইন্সটিটিউটে পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. আনজু মনোয়ারা। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম ফারুক আহমেদ ও দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেকাশীষ বসু।
এসময় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, শিক্ষার্থী মো. মিজানুর রহমান, সাবিনা ইয়াসমিন,
মুনিয়া খাতুন, সৌরভ ভৌমিক, রাসেল আকুঞ্জি, বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।