1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই-শিক্ষামন্ত্রী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই-শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৯২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি জানিয়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ নেই । মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের বাসায় ফিরে পড়াশোনা করার আহ্বান জানান । আগামী ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সব শিক্ষার্থীকে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা দিতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে। মাদরাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে।

কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হবে।
গত ৭ জুলাই শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না, তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar