1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত ২০ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দেবহাটায় পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত ২০

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।দেবহাটার সখিপুর ও পারুলিয়া গ্রামের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর গত চব্বিশ ঘন্টায় প্রায় ২০ জনকে কামড়িয়ে মারাত্মক যখম করেছে।

সময় যত গড়াচ্ছিল এলাকায় তত আতঙ্ক ছড়িয়ে পড়ছিল অবশেষে রবিবার ১৪ (আগস্ট) আনুমানিক ১২ টার দিকে দেবহাটার পারুলিয়া সমিল এলাকায় ৩০ জনের মত একটি দল কুকুরটিকে মারতে সক্ষম হয়। অন্যদিকে কুকুরে কামড়ানো রোগীদের মধ্যে ১৪ জন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৪ জনের মধ্যে ভ্যাকসিন দিয়ে ৩ জন পুরুষ কে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ১১ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৫ জন পুরুষ ৫ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজন মারাত্মক ক্ষত অবস্থায় আছেন এমনটি জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাকিব হাসান বাঁধন।

হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুল লতিফ বলেন, কুকুরের কামড়ে বাসায় নিজে নিজে চিকিৎসা বা ওঝার কাছে গিয়ে কোনপ্রকার ঝাড়ফুঁক করাবেন না, হাসপাতালে আসুন, র‍্যাবিস ভ্যাক্সিন গ্রহণ করুন। বর্তমানে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যেই জলাতঙ্ক তথা র‍্যাবিসের ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে,শুধুমাত্র কামড়ে গভীর ক্ষত হলেই কেবলমাত্র এক ডোজ ইমিউনোগ্লোবিউলিন এর ইনজেকশন কেনা লাগবে রোগীকে,বাকি সবই ফ্রি পাবেন হাসপাতালে। মনে রাখবেন র‍্যাবিস একটি প্রাণঘাতী রোগ,সতর্ক থাকুন,সুস্থ থাকুন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar