1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মশা নিধন স্প্রে করায় প্রাথমিক বিদ্যালয় ৬জন শিক্ষার্থী অসুস্থ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যামনগরে মশা নিধন স্প্রে করায় প্রাথমিক বিদ্যালয় ৬জন শিক্ষার্থী অসুস্থ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২০৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬৯নং বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন মশা নিধন স্প্রে করায় ৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ২২ শে আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, স্কুল চলাকালীন সময়ে মশা নিধন স্প্রে করার কারণে এর গন্ধে ৬ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ। ৬জন শিক্ষার্থীদের মধ্যে চারজন বেশি অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, ৬৯নং বংশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ইশিতা সাহা( ৯), চতুর্থ শ্রেণির ছাত্র ইশরাক হোসেন (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয় (১০), তৃতীয় শ্রেণির ছাত্রী রিমা (৯), চতুর্থ শ্রেণির ছাত্রী তৈয়েবা (১০), চতুর্থ শ্রেণির ছাত্রী মারিয়া (১০)।

অসুস্থ ছাত্র-ছাত্রীরা বলেন, স্প্রে করার কারণে আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। আমরা খুব ভয় পেয়েছিলাম। অভিভাবকরা বলেন, স্কুল চলাকালীন সময়ে স্প্রে করাটা ঠিক হয়নি। একজন বাচ্চা মারা গেলে দায় কে নেবে? শিক্ষকদের উচিত ছিল স্কুল ছুটি হওয়ার পর স্প্রে করা। স্থানীয় বাসিন্দরা বলেন, শিক্ষকদের কোন জ্ঞান আছে? বাচ্চাদের ক্লাসে রেখে মশা নিধনের স্প্রে কেউ করে?

শ্যামনগর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, গ্যাসের গন্ধের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে, সবাই বাড়িতে চলে গেছে। ফগার মেশিন ব্যবহার কারী মোহাম্মদ আলী বলেন, দুই মাস ধরে এই কার্যক্রম চলমান। এর আগে ১৪০ টি স্কুলে করা হয়ে। আজ একটি অনাকাঙ্ক্ষিত ভাবে কয়কজন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদনমোহন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে ও দুঃখ অফিসারের অনুমতিতে এ মশা নিধন স্প্রে করা হয়। স্প্রে করার ৩০ মিনিট পরে বাচ্চাদের ক্লাসে উঠানো হয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে এবং আমরা সাথে সাথে তাদেরকে শ্যামনগর হসপিটালে নিয়ে চিকিৎসা করাই। তারা সবাই এখন সুস্থ আছে।

প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শাহিন হোসেন বলেন, আমি বিষয় টি শুনেছি। বাচ্চারা এখন সুস্থ আছে। শিক্ষকদের কোন দায়িত্বে অবহেলা আছে কি না সেটা শিক্ষকদের সাথে কথা বললে যানা যাবে। আমার উর্ধ্বতন কর্মকর্তারা আসার কারণে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar