1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে আবাসিক এলাকায় পরিবেশ ও শব্দ দূষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কুড়িগ্রামে আবাসিক এলাকায় পরিবেশ ও শব্দ দূষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২২৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামে আবাসিক এলাকায় নিয়ম বহিভূতভাবে বাণিজ্যিক মিল চালু ও শব্দ দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা গ্রামে প্রায় শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে অবিলম্বে আবাসিক এলাকা থেকে অবৈধভাবে গড়ে ওঠা সুফিয়া অটো ফ্লাওয়ার মিল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন-মোহাম্মদ আলী, রওশন বেগম, রিপন ইসলাম ও শাহিন ইসলাম প্রমূখ। বক্তারা বলেন-আবাসিক এলাকায় বাণিজ্যিক মিল চালুর কারণে বিকট শব্দে আমরা গ্রামবাসী ঘুম পারতে পারি না। অনবরত শব্দে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে।

এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তর কিভাবে মিল চালুর অনুমোদন দেয় তা আমাদের বোধগম্য নয়। তারা আরো বলেন, আমরা প্রতিকার চেয়ে জেলা প্রশাসককে অভিযোগ দিয়েছে। আমরা আশাবাদী একজনের সুবিধা না দেখে জনস্বার্থে তিনি অবৈধ মিলটি বন্ধে দ্রুত কার্যকর ভূমিকা নিবেন।

অভিযোগকারী মোহাম্মদ আলী বলেন, “পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অদৃশ্য কারণে অবৈধভাবে মিল চালুর অনুমতি দিয়েছেন। তারা আবাসিক এলাকায় কিভাবে বাণিজ্যিক মিল চালুর অনুমতি দেয়? গ্রামের শত শত মানুষের ঘুম হারাম করে দিয়েছে মিলটি। আমরা এর প্রতিকার চাই।”

বাণিজ্যিক সুফিয়া অটো ফ্লাওয়ার মিলের স্বত্ত্বাধিকারী সাইফুদ্দিন ইসলাম এ্যাপোলো বলেন, “পরিবেশ অধিদপ্তরে মিল চালুর জন্য আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে তারা আমাকে লিখিত অনুমতি দিয়েছে। আমি তো জানি না আমার মিলটি আবাসিক এলাকায় পড়ে কিনা? পরিবেশ অধিদপ্তর ভালো জানেন আমার মিলটি বৈধ নাকি অবৈধ।”

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, “অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি তদন্ত করার জন্য পরিবেশের কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তিনি সরেজমিনে তদন্ত করে আমাকে প্রতিবেদন দিয়েছেন- যে, বিষয়টি গুরুতর নয়।” জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে তবুও আমি বিষয়টি সমাধানের জন্য দেখবো।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar