1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য প্রায় ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে xiclassadmission.gov.bd প্রবেশ করে রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পাবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ভেরিফিকেশন কোডও অ্যান্ট্রি দিতে হবে, যা নির্ধারিত ওয়েবপেইজেই প্রদর্শিত হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে , যা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ ধাপের ফল ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপে নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

তৃতীয় ধাপে ২০ ও ২১ সেপ্টেম্বর আবেদন নিয়ে ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে ক্লাস।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী পাস করেন। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে প্রায় ২৬ লাখ আসন রয়েছে। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে খালি পড়ে থাকবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন।চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar