1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাছ ভেঙে ঢাবি তে রিকশাচালক নিহত,আহত ২ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

গাছ ভেঙে ঢাবি তে রিকশাচালক নিহত,আহত ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম (৩৫) বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২ জন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির শুরু হওয়ার পরপরই ঝড়ো বাতাসের সময় এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গুরুতর আহত রিকশাচালকসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৬টার দিকে শফিকুলকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী ওয়াহিদা বিনতে রোকন (২২) ও কাপড় ব্যবসায়ী সাইফুল বারি প্রদীপ।

আহতরা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে তারা টিএসসিতে কেউ গাছের নিচে কেউবা দোকানে আশ্রয় নেন। তখন ঝোড়ো বাতাসে একটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে। ওই গাছের নিচে চাপা পড়েন রিকশাচালক শফিকুল। এছাড়া গাছের ডালের আঘাতে আহত হন ওই রিকশার যাত্রী ওয়াহিদা ও আরেক রিকশার যাত্রী প্রদীপ।
আহত প্রদীপ জানান, তিনি খিলগাঁওয়ে কাপড়ের ব্যবসা করেন। কাপড় কেনার জন্য রিকশাযোগে পোস্তগোলা যাচ্ছিলেন। টিএসসিতে এলে বৃষ্টি শুরু হয়। এসময় তিনি রিকশা থেকে নেমে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় গাছ ভেঙে পড়লে ডালপালার আঘাতে তিনি আহত হন।

এদিকে নিহত শফিকুলের মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে তার ভাতিজা রায়হানের কাছ থেকে জানা যায়, শফিকুলের বাড়ি শেরপুর সদর উপজেলার আমবাড়িয়া গ্রামে। তার বাবার নাম খাবের আলী।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর জানানো হয়েছে। তবে আহত ২ জন আশঙ্কামুক্ত। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar