1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজ ডঃ আরিফের মৃত্যু দিবসঃ আমাদের আরিফ স্যার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

আজ ডঃ আরিফের মৃত্যু দিবসঃ আমাদের আরিফ স্যার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

আজিজুল ইসলাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিদিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে প্রাতভ্রমনে বের হন আরিফ। প্রাতভ্রমনের সময় কিছুদুর হেটে যেতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে থাকা প্রাতভ্রমনের সাথীরা দ্রুতই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সবার সব প্রচেষ্টা কে ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে নীরবে অসীমে চলে যান তরুণআরিফুল ইসলাম।

এভাবেই অকালে প্রয়াত হন ক্ষণজন্মা মেধাবি তরুণ শিক্ষক আরিফুল ইসলাম। আজ ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ডঃ আরিফুল ইসলাম আরিফের ৫ম মৃত্যু বার্ষিকী। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর নশ্বর পৃথিবীর মায়া কাটিয়ে অবিনশ্বর জগতের বাসিন্দা হন।

অসময়ে বিদায় নেয়া ডঃ আরিফুল ইসলাম ১৯৮৩ সালের ৫ জানুয়ারী যশোরের বাঘারপাড়ার নারিকেল বাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম এবং মাতা গৃহবধু উম্মে কুলসুম।

অধ্যাপক ডঃ আরিফুল ইসলাম-
দাদা মুন্সী রফিউদ্দীন ছিলেন স্থানীয় গ্রাম এলাকার এক অজন স্বনামধন্য সমাজপতি। সারা জীবন মানুষের শালিশ-বিচার করেছেন অত্যান্ত বিচক্ষনতার সাথে। সেই সাথে তিনি ছিলেন পার্শবর্তী গ্রাম ক্ষেত্রপালার এক মসজিদের ঈমাম। নিজ গ্রামের মসজিদেও কিছুদিন ঈমামতি করেন তিনি। নিজের কন্ঠ ছিলো সুমধুর তাই পৌত্র আরিফুল কে বানাতে চেয়েছিলেন মাওলানা । পৌত্র কে ভর্তি করেন নিজ গ্রামের মাদ্রাসায়। সেখানে অধ্যায়ন শেষে পৌত্র যেন সুললিত সুমধুর ক্লন্ঠে ইসলামের বাণী প্রচার করতে পারে। কিন্তু মহান আল্লাহ তায়ালা নির্ধারিত করে রাখেন অন্য কিছু।

অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়ে সেখানের পাঠ চুকিয়ে গ্রামের খানপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হন আরিফ। ১৯৯৭ সালে এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৮৯% নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এরপরে এইচএসসি ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগে । ১৯৯৯ সালে ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৮১% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন আরিফুল ইসলাম।

মেধাবী আরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি-ফার্মে ভর্তি হয়ে ২০০৫ সালে ৭৬% নম্বরসহ প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে এম-ফার্মে ৭৯% নম্বর নিয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। এম- ফার্ম পাশের পরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ২ বছর শিক্ষকতার করেন। সেখান থেকে ওয়ান ইলেভেনের পরে আরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগে অধ্যাপনায় যোগ দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা অবস্থায় উচ্চতর শিক্ষা লাভ করতে তিনি জাপান গমন করেন। ২০১২ সালে টোকিও ইউনিভার্সিটি অব ফার্মেসী অ্যান্ড লাইভ সাইন্স থেকে পিএইচডি সম্পন্ন করেন।

সহকারী অধ্যাপক ডঃ আরিফুল ইসলাম

পিএইচডি শেষ করে দেশে ফিরে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ পেশায় মনোনিবেশ করেন। শিক্ষা লাভের উচ্চাকাংখায় আবারও তিনি জাপান গমন করেন । জাপানে নির্ধারিত একটি কর্স সম্পন্ন করে পূণরায় দেশে ফিরে কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।

মাত্র ৩৬ বছর বয়সে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ফুটফুটে সুন্দর মিষ্টি মায়াবী চেহারার সেই ছেলেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ডঃ আরিফুল ইসলাম ।পৃথিবীর মায়া ছেড়ে মহান আল্লাহ সুবহানুতায়ালার ডাকে সাড়া দিয়ে চলে যান সেই পরম করুণাময়ের দরবারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar