1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ম্যানেজারের জেল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অভয়নগরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ম্যানেজারের জেল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজার সবুজ হালদারকে (২৯) এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে কিছু অবৈধ ওষুধ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সিলগালা ও কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত সবুজ হালদার যশোরের মণিরামপুর উপজেলার লেবুগাতী গ্রামের অসীম হালদারের ছেলে। তিনি পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
মোতাবেক রোববার দুপুরে পাঁচটি মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। যার মধ্যে মডার্ণ, এবি, লাইফকেয়ার ও ল্যাবওয়ে মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তেমন কোনো সমস্যা না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতারণা ও বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

তিনি বলেন,পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করা, ডিজাইনে ডিপ্লোমা করা এক নারী রিসিপশনিস্ট দিয়ে ইসিজি করানো, মূল্য তালিকা ও ভাউচারে গরমিল, টেকনোলজিস্ট ও নার্স সংকট,
অবৈধ ওষুধসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে।’

অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ‘সেবাগ্রহিতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক এনসি বিশ্বাস পলাতক রয়েছে্ন। জব্দ করা ওষুধ স্বাস্থ্বি ভাগের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar