1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ত্রুটি পূর্ণ আবেদনে নিয়োগ বোর্ড - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ত্রুটি পূর্ণ আবেদনে নিয়োগ বোর্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২৮ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি। ত্রুটি পূর্ণ আবেদনে যশোরের বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত নিয়োগ পরীক্ষার ফলাফল না দিয়েই কর্মকর্তারা চলে যান

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যালয় সূত্রে জানায়, গত ২৭ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ’কম্পিউটার ল্যাব অপারেটর’ পদের জন্য। পাঁচ জন প্রার্থী ঐ পদের জন্য আবেদন করেন। এরপর বিদ্যালয় পরিচালনা পরিষদ নিয়োগ বোর্ড গঠনের জন্য আবেদন বাছাই করেন। সেখানে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তড়িঘড়ি করে ত্রুটি পূর্ণ আবেদন বৈধ করেন।

সে অনুযায়ি গত ৪ অক্টোবর বুধবার বিকালে যশোর জেলা স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ডিজির প্রতিনিধি জেলা স্কুলের প্রধান শিক্ষক , উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির একজন সদস্য উপস্থিত ছিলেন।

এ পদের জন্য ৫ জন আবেদনকারীর মধ্যে ৪ জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষা শেষে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের সময় আবেদনকারীদের কাগজ-পত্র যাচাই-বাছাইকালে ২ প্রার্থীর আবেদনপত্রে ত্রুটি ধরা পড়ে কর্মকর্তাদের কাছে। যথাযথ আবেদনপত্র না হওয়া এবং কোরাম সংকটের সৃষ্টি হওয়ায় নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই স্থান ত্যাগ করেন নিয়োগ বোর্ডের কর্মকর্তারা।

এদিকে অভিযোগ উঠেছে নিয়োগ বোর্ডে বিদ্যালয়ের সভাপতি উপস্থিত থাকার নিয়ম থাকলেও এসময় তাঁকে দেখা যায়নি।

না প্রকাশ না করা শর্তে একটি সূত্র জানিয়েছেন , এ বিদ্যালয়ের ’কম্পিউটার ল্যাব অপারেটর’পদে পছন্দের এক প্রার্থীকে নিয়োগ দিতে অনেক আগে ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। একারনে যোগ্য প্রার্থী থাকলেও আবেদন করেননি অনেকে। তিনি আরো বলেন এ নিয়োগ বৈধ করতে আবেদন পত্র বাছায় ছাড়ায় বোর্ড গঠন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি বিশ্বাস এ বিষয়ে বক্তব্য না দিয়ে ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোন কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশিদ জানান, প্রার্থীদের আবেদন পত্রে অসংগতি থাকায় নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar