1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষক; মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অভয়নগরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষক; মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪০ জন খবরটি পড়েছেন
সড়ক দূর্ঘটনা
ছবিঃ বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ পারভীন নতুন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে যাওয়ার পথে যাত্রীবাহি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রিসোর্স সেন্টারে প্রশিক্ষণে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

অভয়নগর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা গুরুচাঁদ মন্ডল জানান, শিক্ষাক্রম প্রশিক্ষনের সমাপণি দিনে শনিবার সকালে মোটরসাইকেল যোগে শিক্ষক শাহনাজ পারভীন প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট এলাকায় পৌঁছালে যাত্রীবাহি বাস গড়াই পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্তায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় মুমূর্ষু অবস্থায় তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। আজ রাতেই তার মাথা অপারেশন করা হবে। শিক্ষক শাহনাজ পারভীন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় স্থানীয় কতিপয় শিক্ষক তার অপারেশনের জন্য তাৎক্ষনিকভাবে নগদ ১০হাজার টাকা প্রদান করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো: আবদুল হামিদ জানান, এইমাত্র খবরটি শুনলাম। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar