1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ, অভয়নগর (যশোর) ।
অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ যাচাই-বাছাই নির্বাচন অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যালয়সূত্রে জানা যায়, উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র জমা দেন।

শিক্ষক প্রতিনিধি হিসেবে পুরুষ ৩জন ও মহিলা ১জন মনোনয়নপত্র জমা দেন এবং দাতা সদস্য পদে ১জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। অভিভাবক সদস্য মাধ্যমিক শাখায় ২জন ও প্রাথমিক শাখায় ২ জন ও সংরক্ষিত নারী সদস্য ১ জন মনোনয়ন প্রত্যাহার করেন। যে কারণে বিনা প্রতিদ্বন্দিতায় তায় ৫জন নির্বাচিত হয়েছেন। অভিভাবক সদস্য পদে আনোয়ার হোসেন মোল্যা ও সানা আব্দুল মান্নান মাধ্যমিক শাখায় বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন। মাসুদ রানা ও গৌতম কুমার প্রাথমিক শাখায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে আসমা খাতুন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা শিক্ষক প্রতিনিধি নাজমা শামীমা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। দাতা সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দিতায় মনিরুজ্জামান মনি নির্বাচিত হয়ছেন।

এ নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। শিক্ষক প্রতিনিধি পুরুষ বিপ্লব কুমার, তাজমিনুর রহমান, হাফিজুর রহমানের মধ্যে নির্বাচন হবে বলে জানা গেছে। একটি পদে তিনজন প্রতিদ্বন্দিতা করবেন বলে জানা যায়। যারা নির্বাচন থেকে সরে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন, এসএম সামাদুজ্জামান, গৌতম ( ২ নং) আল মামুন, মোহাম্মদ নাজমুল হোসাইন, পলি আক্তার।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

এ বিষয়টি নিয়ে অভিভাবক সদস্য আনোয়ার হোসেন মোল্যার সাথে কথা হলে তিনি বলেন, আমি নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যপদে মনোনয়নপত্র দাখিল করেছি। আমার প্রতিদ্বন্দি প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় আমি বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছি। স্কুলের উন্নয়নে সার্বিক সহযোগিতা করব।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, মাধ্যমিক শাখায় দুইজন প্রাথমিক শাখায় দুইজন, সংরক্ষিত মহিলা সদস্য একজন। শিক্ষক প্রতিনিধি মহিলা একজন এবং দাতা সদস্য একজন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এসব পদে অন্য প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় তারা নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি পুরুষ শাখায় তিনজন মনোনয়নপত্র কিনেছেন। যে কারণে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ডিসেম্বর এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar