1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে এক অবৈধ ক্লিনিক সিলগালা,৩ ক্লিনিককে অর্থদণ্ড - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

অভয়নগরে এক অবৈধ ক্লিনিক সিলগালা,৩ ক্লিনিককে অর্থদণ্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)। অভয়নগর উপজেলার তিনটি ক্লিনিককে ২লাখ ৫০হাজার টাকা অর্থদন্ড ও একটি অবৈধ ক্লিনিককে সিলগালা এবং একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমান অদালতের যৌথ অভিযানের টিম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৩জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের র‍্যাব ও উপজেলা প্রশাসনের দুটি টিম। প্রথমে আবদুল মকিত বিশ্বাস প্রা: ক্লিনিকে অভিযান চালিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ায় এবং বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকটিকে ১লাখ টাকা জরিমানাসহ উক্ত ক্লিনিকটিকে সীলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকে অভিয়ান চালিয়ে বেড সংখ্যা বেশি থাকায় এবং ক্লিনিকে ডাক্তার ও নার্সের স্বল্পতা থাকার কারণে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া নওয়াপাড়ার এ হামিদ মেমোরিয়াল প্রা: হাসপাতালে অভিযান চালিয়ে বেডের সংখ্যা দ্বিগুন থাকায় এবং অপারেশন থিয়েটারের পরিবেশ ভালো না থাকায় ১লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, র‍্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুর জামান ও মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ও র‍্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর জানান, আজ দিনব্যাপী তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ক্লিনিক ও একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar