1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানের চলন্ত বাসে আগুন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানের চলন্ত বাসে আগুন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

যশোরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের কোল্ডস্টোর মোড়ে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস মঙ্গলবার রাতে শহরের বকচর থেকে মণিহার মোড়ের দিকে যাওয়ার পথে কোল্ডস্টোর মোড়ে বাসটির পেছনে আগুন জ্বলতে দেখা যায়। পথচারীদের ইশারায় চালক বাস থামান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় বাসের চালক ও তাঁর সহকারী ছাড়া আর কেউ ছিলেন না।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দাউ দাউ করে জ্বলছিল। পরে বাসটি থামানো হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
বাসের চালক শহিদুল ইসলাম বলেন, ‘বাসে যাত্রী কেউ ছিলেন না। আমরা বাসটি শংকপুর বাস টার্মিনাল এলাকার গ্যারেজ থেকে মেরামত করিয়ে ফিরছিলাম। বাসটি চালিয়ে আসার সময় বকচর হুশতলা মোড় থেকে হঠাৎ গাড়ির পেছনে কাচ ভেঙে পড়ে। পেছন দিকে তাকিয়ে দেখি, আগুন জ্বলছে। কীভাবে আগুন লাগল, তা বলতে পারব না।’

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, মেরামত করিয়ে বাসটি শহরের দিকে নেওয়া হচ্ছিল। মেরামতের সময় ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছিল। সেখান থেকে বাসে আগুন লাগতে পারে।প্রথম আলো

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar