1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে এসএসসি পরিক্ষার্থীর মাঝে কলম ও বিশুদ্ধ পানি বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

কুড়িগ্রামে এসএসসি পরিক্ষার্থীর মাঝে কলম ও বিশুদ্ধ পানি বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে বিশুদ্ধ খাবার পানি ও কলম তুলে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার( ১৫ ফেব্রুয়ারী) কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরিক্ষার্থী ও অভিভাবকদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন নয়ন ,কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বি ,

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান গাদ্দাফি,বিদ্যুত লুব্ধকসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়েও শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন তারা।

এ বছর পরীক্ষায় অংশ নেওয়া প্রায় এক হাজার পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি ও কলম উপহার হিসেবে তুলে দেওয়ার কথা জানান জেলা ছাত্রলীগের নেতারা।

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরিক্ষার্থী রুবেল,শশি,ফয়সাল সহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহুর্তে ছাত্রলীগের উপহার পেয়ে খুশি তারা। এমন আয়োজনের জন্য তারা জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ বলেন, আমরা জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল এইচএসসি পরিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ দিয়েছি। আজ সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ও পরীক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌছে দেওয়া ও কেন্দ্রের সামনে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেওয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি জেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

উল্লেখ যে, এবছর এসএসসি সমমান পরিক্ষায় জেলায় ৪৬ টি পরিক্ষা কেন্দ্রে ২৪ হাজার ১৮ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar