1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপু দাসের পাশে ছাত্রলীগ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

অপু দাসের পাশে ছাত্রলীগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ জন খবরটি পড়েছেন

যশোরের মণিরামপুরে অর্থের অভাবে মেডিকেলে ভর্তির শঙ্কায় থাকা অপু দাস’র ভর্তিসহ পড়াশুনার দায়িত্ব নিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অপুর ভর্তির জন্য ২০ হাজার টাকা অপু দাস ও তার বাবা অসিত দাসের হাতে তুলে দেন পল্লব। একইসঙ্গে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ‘চর্মকারের ছেলের মেডিকেল জয়, বড় বাধা টাকা’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর ভর্তির বিষয়ে সহযোগিতায় এগিয়ে আসেন তানজিব নওশাদ পল্লব।
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব বলেন, দেশের অদম্য মেধাবীরা অর্থের অভাবে ঝরে পড়বে, এটি মেনে নেওয়া যায় না। এ ধরনের মেধাবীরা দেশের সম্পদ। অপু দাসের সঙ্গে আমি কথা বলেছিলাম। তার ভর্তি হতে ২০ হাজার টাকা লাগবে। এই টাকা আমি দিয়েছি। ভর্তি পরবর্তী বই-খাতাসহ পড়াশুনার সকল খরচ আমি বহন করার চেষ্টা করবো। এছাড়াও জেলা ছাত্রলীগ পরিবার তার পাশে থাকবে।

অপু দাস বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব ভাই আমার ভর্তির দায়িত্ব নিয়েছেন এবং ভর্তির জন্য টাকা দিয়েছেন। তার এই অবদান আমি কোনোদিন ভুলবো না।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ ইবনে মাসুদ, পৌর ছাত্রলীগের সদস্য সাকি জাওয়াদ, ছাত্রলীগ নেতা আসাদুর রহমান আসাদ, আবির হাসান অনিক, বাবলু শেখ প্রমুখ।


শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar