1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য চলবে না - এমপি এনামুল হক বাবুল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য চলবে না – এমপি এনামুল হক বাবুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৪অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৯ টায় বাঘারপাড়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায়  উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেন এর সভাপতিত্বে  এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর ০৪ অসনের  সংসদ সদস্য এনামুল হক বাবুল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আহসান হাবিব চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ড. সাধন কুমার বিশ্বাস উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী বিশ্বাস, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,বাঘারপাড়া উপজেলা প্যানেল চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথি এনামুল হক বাবুল তার বক্তব্য বলেন আমি আমার নির্বাচনী ইসতেহারে বলেছিলাম ঘুষ বানিজ্য মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ হবে, আমার নির্বাচনী এলাকায় কোন স্কুল,মাদ্রাসা,কলেজে আমি কোন কর্মচারী টাকার বিনিময়ে নিয়োগ হতে দিবো না। আমি আজ উপজেলার সকল প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও স্কুল,মাদ্রাসা,কলেজ পরিচালানা কমিটির উদ্যশ্যে বলছি আপনাদের কোন প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা না হয়।

 জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষক কর্মচারীদের বেতন জনগণের টাকা থেকে প্রদান করে সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে কোন তৃতীয় বেক্তি ঘুষ খেয়ে নিয়োগ প্রদান করবে সেটা আমি মেনে নিবোনা। আজ আমি স্কুলের শিক্ষদের সাথে বসেছি আমি দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের সাতে বসবো সকল বিষয়ে আলোচনা করবো। তিনি তার বক্তব্য আরো বলেন কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষকের বিরুদ্ধে আমি কোন অন্যায় দুর্নিতির অভিযোগ শুনতে চাইনা। শিক্ষকের সম্মান সবার উপরে। তিনি শিক্ষকদের জাতীয়করনের বিষয়ে বলেন আপনারা আমার কাছে যে দাবী উপস্থাপন করেছেন আমি সেটা জননেত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করবো।

সম্মেলনে পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব তরুন কুমার সাহকে সভাপতি এবং বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar