1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যানগরের ২টি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে

শ্যানগরের ২টি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার ৩টি পদে এবং শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ১টি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৬ মার্চ(শনিবার) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অনুসারে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন না হওয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্ব-স্ব সভাপতি তাদের মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষার্থী রুহুল আমিন, আসাদুল ইসলাম ও রেশমা খাতুন সহ এলাকাবাসী অভিযোগ করেন- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬ জুন ২০২৩ তারিখের স্মারক নং-৫৭,২৫,০০০০.০০১.১৫.০০২.১৫-৬৮১ এর আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালার ২.৬(খ) এবং ২.৭ (ক) ধারা অনুসরন না করে পরীক্ষার প্রস্তুুতি গ্রহন করা হয়। যা বিধি বহির্ভুত বা আইনের পরিপন্থী। ২.৬(খ) নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট মাদ্রাসায় গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষার স্থান পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার এর সুপারিশসহ মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অসত্য তথ্য দিয়ে তঞ্চকতা করে শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করায় ক্ষোভের জন্ম দেয়। ২.৭ ধারার প্রার্থীদের নিকট পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নোটিশ প্রদান (ক) নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিয়ে বৈধ প্রার্থীদের স্থায়ী/বর্তমান ঠিকানার অনুকূলে রেজিস্ট্রি ডাকযোগে ছবিযুক্ত প্রবেশপত্র প্রেরণ করতে হবে। এছাড়া টেলিফোনে/মেসেজের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/সুপার নিবিড় যোগাযোগ করবে। নিয়োগ কমিটির সদস্যবৃন্দকে পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক নিয়োগ পরীক্ষা গ্রহণের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ/সুপার পত্র প্রেরণ করবেন।

নিয়োগ পরীক্ষায় এ নিয়ম তোয়াক্কা না করে পরীক্ষার পূর্ব দিনে হাতে হাতে ইন্টারভিউ কার্ড প্রদান করা হয়।পর্যাপ্ত সময় প্রার্থীরা না পাওয়ায় অভিযোগ করেন। তাছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই মোটা অংকের টাকার বিনিময়ে সহ-সুপার পদে, নিরাপত্তাকর্মী পদে এবং আয়া পদে প্রার্থীর নাম চুড়ান্ত বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পায়। ফলে এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্ঠি হয়। তাছাড়া সিনিয়র সহকারী জজ আদালত, শ্যামনগর, দেওয়ানী মামলা নং ১১০/২৩ হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি মনোনীত হন উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার। তিনি এবং মাদ্রাসার সুপারঃ মাওলানা আশরাফ হোসাইন বলেন, অনিবার্য কারণবশতঃ আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার ৩টি পদেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পুনরায় বিধিগত ভাবে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

এ দিকে শৈলখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার পদে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬ জুন ২০২৩ তারিখের স্মারক নং-৫৭, ২৫, ০০০০. ০০১. ১৫. ০০২. ১৫-৬৮১ এর আলোকে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালার ২.৪নিয়োগ কমিটির ক)১.ধারা অনুযায়ী নিয়োগ কমিটির সভাপতি এস, এম, জহুরুল হায়দার বাবু নিয়োগ বোর্ডে অনুপস্থিত থাকায় এবং তিনি নিয়োগ পরীক্ষা সম্পর্কিত অবহিত না থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। তাছাড়া এ পদে মোটা অংকের টাকার বিনিময়ে প্রার্থী নিয়োগ পরীক্ষার আগেই প্রকাশ পায়। ফলে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মুহাম্মদ তেজারত জানান, অনিবার্য কারণবশতঃ মাদ্রাসা ২টির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিধিগত ভাবে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সহ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar