1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ থেকে বেরিয়ে আসুন- এমপি এনামুল হক বাবুল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ থেকে বেরিয়ে আসুন- এমপি এনামুল হক বাবুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৬০ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ডাক্তার ও নার্সদের অসদাচরণে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন। ওষুধ থাকতেও তা ঠিকমত দেওয়া হয় না বলে অভিযোগ পাওয়া যায়। অতএব এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে। অনিয়ম,দুর্নীতি, অসদাচরণ থেকে বেরিয়ে চিকিৎসাসেবার মান বাড়াতে হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ পাঁচ বছর পর অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিটির নবনির্বাচিত সভাপতি জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি আরো বলেন, আমরা সকলেই কোনো না কোনো সেবার সঙ্গে জড়িত আছি। তবে চিকিৎসাসেবার স্থান সব থেকে উপরে। কারণ একজন ডাক্তারের সেবার সঙ্গে জড়িয়ে রয়েছে জীবন-মৃত্যুর সম্পর্ক। তাই অতীতের কথা ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের আয়োজনে সোমবার সকালে হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নবনির্বাচিত সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গাজী নজরুল ইসলাম, শেখ আইয়ুব হোসেন, এমএ গফুর, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী, ডা. আলীমুর রাজিব ও নবনির্বাচিত কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান।

সভা শেষে নবিনির্বাচিত কমিটির সভাপতি এমপি এনামুল হক বাবুলসহ অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। জানা যায়, যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামানকে সদস্য সচিব করে অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ১৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar