চট্টগ্রামে কালুরঘাট ফেরিতে ‘হিটস্ট্রোকে’ মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নামে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার (২৮ এপ্রিল) সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকায় নিজ বাসা থেকে কালুরঘাটের ফেরি করে বোয়ালখালীর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। হঠাৎ ফেরিতে অবচেতন হয়ে ঢলে পড়লে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। সকালে তিনি বাসা থেকে প্রায় ৩০০ মিটার হেঁটে ফেরিতে আসেন। প্রচণ্ড গরমে সেখানে অসুস্থবোধ করে ঢলে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরীর বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। সময় নিউজ